সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া সাড়ে ৩ মাস বয়েসি এ শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৮ জন ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৪৮ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।