৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এখনও এই মৃত্যুর সংখ্যা যাচাই ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে।
সোমবার (৮ জুন) পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৩৪ জন।
ফিলিপাইনের সরকারি বিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে উৎপন্ন হয়েছে। দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো একটি বড় সামুদ্রিক খাদের কাছাকাছি অবস্থিত, যা শক্তিশালী ভূমিকম্প সৃষ্টির জন্য পরিচিত।
ফিভোলকসের (PHIVOLCS- হলো ফিলিপাইনের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (DOST) অধীনস্থ একটি সরকারি গবেষণা ও সেবামূলক প্রতিষ্ঠান) মতে, সমুদ্রের তলদেশে একটি ভূত্বকীয় পাত অন্য একটি পাতের নিচে ঢুকে যাওয়ার ফলে এই শক্তিশালী কম্পনের সৃষ্টি হয়েছে। এ ধরনের ভূ-প্রক্রিয়া মাঝেমধ্যে ভয়াবহ ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়।
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পঝুঁকিপূর্ণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বেশিরভাগ কম্পন বড় ক্ষতি না করলেও কিছু কিছু ভূমিকম্প ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ডেকে আনে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। একই সময়ে আরও দুটি বড় ভূমিকম্পে প্রাণ হারান অন্তত আটজন।
এদিকে ফিলিপাইনের এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের কয়েকটি এলাকায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র : বিবিসি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D