ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে। খবর খালিজ টাইমসের।

তিউনিসিয়া ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছে। দেশ দুটির ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

জিলহজ মাস শুরুর ঘোষণা দেওয়া প্রথম দেশ তিউনিসিয়া। দেশটি শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে ঘোষণা করেছিল। খবর গালফ নিউজের।

অন্যদিকে তুরস্ক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ১৮ মে জিলহজ মাস শুরুর ঘোষণা দেয়। দেশটি চাঁদ দেখার পরিবর্তে পূর্বনির্ধারিত জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর করে থাকে।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এসব দেশে ২৭ মে (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট