সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৬

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এক শিশুর বয়স ছিল আট মাস। তার বাড়ি সিলেট সিটি করপোরেশন এলাকায়।

অপর শিশুর বয়স ছিল ছয় মাস। তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।

দুই শিশুর মধ্যে একজন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ও অপরজন সন্ধ্যা ৭টায় মারা যায়।

এ নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানিয়েছে- বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি ছিলেন ২৩৩ জন।

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৮ জনের হাম রোগ শনাক্ত হয় এবং এই সময়ে হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন।

এর আগে বুধবার (৬ মে) হামের উপসর্গ নিয়ে সিলেটে এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট