সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে। তার বয়স ৮ মাস, বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ মে) এ শিশু ছেলে মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬ শিশু।

এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২০৫ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৫ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট