৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ৬, ২০২৬
পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময়ে কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মাটির ৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
ইরান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যেখানে কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণ যায়।
২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগরের তীরে হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি আহত হন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D