মার্কিন বাহিনী হরমুজে ঢুকলেই কঠোর হামলা : ইরান

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

মার্কিন বাহিনী হরমুজে ঢুকলেই কঠোর হামলা : ইরান

হরমুজ প্রণালিতে ট্রাম্পের নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটি স্পষ্ট করেছে, মার্কিন সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেই কঠোর হামলার মুখে পড়বে।

সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন,‘এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে ন্যস্ত। তাই এখানে যেকোনো ধরনের নৌচলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।’

একই সঙ্গে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী, যদি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যেসব নিরপেক্ষ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে আটকে পড়েছে, সেগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই পরিকল্পনাকেই ‘প্রজেক্ট ফ্রিডম’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে অংশ নেবে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১৫ হাজার সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র প্রতিরোধক্ষম ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হবে। সূত্র: বিবিসি ও আল–জাজিরা


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট