২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, যারা ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের অবৈধভাবে হজ পালনের উদ্দেশ্যে আশ্রয় বা সহায়তা দেবেন, তাদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।
সৌদি আরবের স্থানীয় দৈনিক ওকাজ পত্রিকার বরাতে গালফ নিউজ জানিয়েছে, মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে—কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান বা অন্য যেকোনো স্থানে অবৈধ হজযাত্রীদের থাকার সুযোগ দেওয়া সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
এছাড়া শুধু আশ্রয়দাতাই নয়, যারা অবৈধ অবস্থানকারীদের তথ্য গোপন করবেন বা মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে তাদের অবস্থানের জন্য সহায়তা করবেন, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নতুন এই আইন হজ মৌসুমের শুরু থেকে অর্থাৎ জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
মন্ত্রণালয় হজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে, এই বিধিনিষেধ ভঙ্গ করলে গুরুতর আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D