২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ২০, ২০১৭
আওয়ামী লীগের সদস্যপদের নবায়ন ফি ২০ টাকা হলেও দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করলেন।
শনিবার সকালে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি নিজের সদস্য পদ নবায়ন করেন। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২০ টাকা দিয়েই আপনারা সদস্য পদ নবায়ন করতে পারবেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০ টাকা কেন, ১০০ টাকা দেবো, ৫০০ টাকা দেবো। বেশি দিলে তো আপত্তি নেই।’
নিজের সদস্য পদ নবায়ণ করার মধ্য দিয়ে শেখ হাসিনা দলীয় সদস্য পদ নবায়ন এবং সারাদেশে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। দলের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও ব্যারিস্টার ফারজানা বেগম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D