৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই) সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি টিম, বাজার বণিক সমিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করার অপরাধে মিতালী ফুডস নামক বেকারিকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ (১) ধারায় ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই আইনে ফেমাস বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এ গড়মিল পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, ‘দুই মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও ১জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D