২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা থেকে উড্ডয়ন করা একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার(২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (কেসিএএ) বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি দেশটির পর্যটনকেন্দ্র দিয়ানি থেকে মাশাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। দিয়ানি বিমানবন্দর থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে একটি পাহাড়ি এবং বনভূমি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। কোয়ালে কাউন্টি কমিশনার স্টিফেন ওরিন্দে এপিকে জানিয়েছে, নিহত যাত্রীরা সকলেই বিদেশি পর্যটক এবং তাদের জাতীয়তা পরে নিশ্চিত করা হবে।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ছোট ওই বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
কর্মকর্তারা আরও জানান, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে বিমানটির শুধু পোড়া ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা এপিকে জানিয়েছেন, তারা একটি বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সেখানে মানুষের অশনাক্তযোগ্য দেহাবশেষ দেখতে পান।
বিমান সংস্থা মোম্বাসা এয়ার সাফারি জানিয়েছে, তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে এবং দুর্ঘটনার বিষয়ে সব আপডেট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।
এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি ছোট বিমান বিধ্বস্ত হলে চিকিৎসা সহায়তা সংস্থার অন্তত ছয়জন নিহত ও আরও দুজন আহত হয়েছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D