সিলেটে অনৈতিক কাজে ৩ জন আটক, হোটেল রাজমনি সিলগালা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

সিলেটে অনৈতিক কাজে ৩ জন আটক, হোটেল রাজমনি সিলগালা

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করে দেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে কোতোয়ালী মডেল থানাধীন ওই এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুইজন পুরুষ ও এক নারীকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় আটক করা হয়।

আটককৃতরা হলেন—ওহাব মিয়া (২৫), বিল্লাল হোসেন (২৭) ও কবিতা আক্তার (৩০)।

ডিবি পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯–এর ৭৭ ধারায় মামলা (নন এফআইআর নং-৪৫৮, তারিখ ২৭/১০/২০২৫) দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযান শেষে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল রাজমনি সিলগালা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট