সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ ১জন গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ ১জন গ্রেপ্তার

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে সিলেট মহানগর পুলিশ এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত মো. মুন্নাফ ওরফে মুন্না (৩৬) রাজশাহীর বোয়ালিয়া থানার হাদিরমোড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

পুলিশ জানায় শনিবার বিকালে সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্ট থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোষ্ট পরিচালনার সময় ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা পাতাসহ একটি কাভার্ড ভ্যান আটক করে মোগলাবাজার থানাপুলিশ। আটককৃত ভারতীয় চা পাতার বাজার মূল্য ৭ লাখ ৯২ হাজার ৮শ’ টাকা। আর কাভার্ড ভ্যানের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

এ ব্যাপারে মোগলাবাজার থানায় মামলা (নং ১৪/১২৯/২৫/১০/২া৫) দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এডিসি সাইফুল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট