২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী কেটরিন কনলি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাদ্যম আলজাজিরা।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকা থেকে ভোট গণনা শেষ হওয়ার পর কনলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
ইতোমধ্যে কনলিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ারল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার ও ফাইন গেইল দলের নেতা সাইমন হ্যারিস ও কনলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কনলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে পরাজয় স্বীকার করে তিনি বলেন, কেটরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অন্তর থেকে শুভকামনা জানাই।
প্রতিবেদনে আরও বলা হয়, কনলি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন এবং বামপন্থী দলগুলোর সমর্থন পেয়েছেন। তরুণ ভোটাররা তার প্রো-প্যালেস্টাইন অবস্থান এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিকে বিশেষভাবে সমর্থন করেছেন।
বিজয়ী ভাষণে কনলি বলেন, আমি এমন একজন রাষ্ট্রপতি হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন। একসাথে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যা সবার মূল্যায়ন করে।
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দেশের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে সরাসরি আইন বা নীতি প্রণয়নে তার ক্ষমতা নেই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D