৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
সিলেট সংবাদ ডেস্ক ::
সময়টি ১৯৭৯ থেকে ১৯৮০ ইং। সেই সময়ে সবাই ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। কদমতলী, পাঠানপাড়া, গোটাটিকরসহ আশপাশ এলাকার বাসিন্দা তারা। সেই সময়ে সবাই একই ক্লাসে পড়ালেখাসহ শৈশবের দুরন্তপনার কমতি ছিলোনা। পঞ্চম শ্রেণীর পর সবাই ভিন্ন ভিন্ন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলেও তাদের বন্ধুত্ব ছিলো অটুট। সময়ের পালাক্রমে আজ সবাই যার যার কর্মক্ষেত্রে ব্যস্ত। কেউ সংসারি, কেউ ব্যবসায়ী, কেউ বা আবার জীবনের তাগিতে পাড়ি জমিয়েছেন প্রবাসে। দীর্ঘ ৪৫ বছর পর পূনরায় সেই ১৫ বন্ধু মিলিত হন একই স্থানে। লন্ডন প্রবাসী কদমতলী এলাকার বাসিন্দা সমাজসেবী নূর আহমেদের উদ্যোগে বুধবার রাতে কদমতলীতে অবস্থিত কস্তোরি রেষ্ট্রেুরেন্টে সমবেত হন তারা। একে অপরকে পেয়ে সেই পূরোনো দিনের স্মৃতি মনে করে একে অপরকে জড়িয়ে ধরেন। এ দৃশ্য যেনো না দেখা আর ফেলে আসা সেই স্বর্ণযুগের শুভলগ্ন। ১৫ বন্ধু যারা, তারা হলেন, নূর আহমেদ, সেলিম আহমেদ, মির্জা মো. আরী আকবর, মো. ছয়েফ খান, মো. গোলাম আব্বাস, মো. মাসুক মিয়া, মির্জা এম এ হোসেন, আব্দুল হালিম আমরোছ, আব্দুল কাদির লিলু, এম এ রউফ, মো. আশরাফুজ্জামান, সেলিম হোসেন, মো. শরীফ আহমদ, মো. রুহেল আহমদ, আব্দুল মুমিন খান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D