শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবেনা বিদ্যুৎ

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবেনা বিদ্যুৎ

জরুরী মেরামত কাজের জন্য সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩০ আগস্ট) ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ গাছ-পালার শাখা প্রশাখা কর্তন ও বিদ্যুৎবিতরণ ব্যবস্থা উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

এলাকাগুলো হচ্ছে, কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড় ও আশপাশ এলাকায়। কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তর পার, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনার পাড়, কুমার পাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশ এলাকায় বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং এর আশাপাশ এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।

সাময়িক অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট