রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে ১১ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা আটকা পড়েন।

পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সেখানে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট