বরেণ্য সমাজসেবী আনোয়ার খানের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

বরেণ্য সমাজসেবী আনোয়ার খানের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

১৬ আগস্ট ২০২৫, শনিবার : সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির পিতা, বরেণ্য সমাজসেবী, ঐতিহ্যবাহী মেসার্স ড্রাগ হাউসের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার খানের (আনা মিয়া) ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

দিবসটি উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পারিবারের পক্ষ থেকে আজ বাদ মাগরিব নিজ বাসভবন আম্বরখানা, দর্শন দেউড়ী, ৩০-শুভেচ্ছায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ১৬ আগস্ট, রোজ রবিবার সকালে ঢাকায় একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার খান (আনা মিয়া) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট