সিলেট হোমিও কলেজে শিক্ষক-চিকিৎসক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

সিলেট হোমিও কলেজে শিক্ষক-চিকিৎসক প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের উদ্যোগে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের দিনব্যাপী শিক্ষক ও চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক ছিলেন কাউন্সিলের রেজিস্ট্রার (অ.দা.) উপসচিব স্বপন কুমার মন্ডল। কোর্স কো-অডিনেটর ডা. শফিকুল ইসলামের সঞ্চালনায় শুরুতে কর্মশালার উদ্বোধন করে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার ডা. আবু হেলাল চৌধুরী, ডা. জাহেদুর রহমান চৌধুরী, ডা. মিফতাহ উদ্দিন আহমদ। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খান।

প্রশিক্ষণে অংশ নেন-উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হক, সহকারী অধ্যাপক রওশন জাহান, প্রভাষকবৃন্দের মধ্যে ডা. নামর আলী, ডা. নাজমুল হক, ডা. লবিবুর রহমান, ডা. মোঃ মুবিন মহিউদ্দিন, ডা. জাকিয়া সুলতানা, ডা. মুহাম্মদ সাজ্জাদুর রাহমান, ডা. কলি রায়, ডা. ফরহাদ আহমদ, ডা. আমেনা আক্তার, ডা. মুঈন উদ্দিন, ডা. মোবারক হোসেন, ডা. এম এম ইকবাল হোসেন, ডা. শফি উদ্দিন, ডা. শামিম আহমদ তালুকদার, ডা. আছকির মিয়া, ডা. আবদুল্লাহ আল জাবেদ খান, মেডিকেল অফিসার ডা. বাবলী দেবী সিনহা ও ডা. মালা রাণী দে। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট