২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫
রাজশাহীর পবা উপজেলায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এসময় ওই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।চিরকুটে নিজেদের মৃত্যুর কারণ হিসেবে ঋণের দায় ও খাওয়ার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বামুনশিকড় এলাকায় ঘটেছে হৃদয় বিদারক এ ঘটনা।
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
চিরকুটে লেখা হয়েছে, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ, ছেলে, মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভাল হলো।’
এতে আরও লেখা হয়েছে, ‘আমার জন্যে কাওকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য মানুষের কাছে অনেক লোকের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চির দিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভাল থাকবেন।’
আবদুল মালেক নামে স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। ঋণে জর্জরিত ছিলেন তিনি। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।
মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পারভেজ বিষয়টি নিশ্চিত করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D