৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
সিলেটে রান্না ঘরের সিলিন্ডার গ্যাসের লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাসার বেশিরভাগ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে সময়মতো ঘর থেকে বের হয়ে যাওয়ায় কেউ আহত হননি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রায়নগর আবাসিক এলাকার প্রত্যয়- ১৩১ নং বাসার ২য় তলায় এই ঘটনা ঘটে।
ওই বাসার মালিক একজন যুক্তরাজ্য প্রবাসী। আর সেখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ওসমানীনগর উপজেলার কুরুয়া গ্রামের আব্দুল মন্নান।
জানা যায়, সকালে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। তখন বাসায় বসবাসরত লোকজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং সোবাহানিঘাট ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই ঘরের ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ বেশিরভাগ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সিলেট ফায়ার সার্ভিস জানায়, গ্যাসের লিকেজ থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D