৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫
সুনামগঞ্জের ছাতকে নৌ-পুলিশের অভিযানে চোরাই পাথরসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজার সংলগ্ন সুরমা নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো.নুরুজ্জামানের ছেলে মো.হেলাল মিয়া (২৭) ও একই উপজেলার বাগানী গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আজিজ (৪০)।
আটক দু’জনকে নৌ-পুলিশের মাধ্যমে আজ বুধবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদীতে অভিযান চালিয়ে ষ্টিলবডির সাদা সিঙ্গেল পাথরবাহী নৌকা ২ জনকে আটক করা হয়। এসময় নৌকা ভর্তি ১ হাজার ১ শত ঘনফুট সাদা সিঙ্গেল পাথর জব্দ করা হয়।
আটককৃতরা সাদা সিঙ্গেল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জের সাদা পাথর হতে উক্ত পাথর চুরি করে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনায় দোয়ারাবাজার থানায় নৌ-পুলিশের উপ-পরিদর্শক এরশাদ আলী বাদী হয়ে খনি ও খনিজ সম্পদ আইনে একটি মামলা রুজু করা করেছেন।
ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ-পুলিশ নদী পথে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছে। নদীপথ দিয়ে যাতে কোন ধরনের চোরাই পাথর বা বালু পাচার না হয় সে জন্য সর্বদা আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D