৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) নামক এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত হোছনা বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় নিহতের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম। রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর মোটরসাইকেলের চাকায় তার ওড়না পেছিয়ে যায়। এসময় শিক্ষিকা মোটরসাইকেল থেকে পিচঢালা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে দ্রুত তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। বুধবার বেলা ২টায় নিহত শিক্ষিকার জানাজা শেষে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগমের এমন মর্মান্তিক মৃত্যুতে প্রাথমিক শিক্ষা বিভাগে শোকের ছায়া নেমে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওেসি) মো. ওমর ফারুক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D