৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আটককৃত সাজিদুর রহমান (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের মৌলভী রহমত আলীর ছেলে। পাশাপাশি তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, ‘ভোরে শিশুটি আরবি পড়তে মসজিদে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ইমাম সাজিদুর রহমান (৪০) তার কক্ষ ঝাড়ু দিতে শিশুটিকে মসজিদের দোতলায় পাঠান। এসময় তার নির্জন কক্ষে জোরপূর্বক শিশুটির পায়ুপথে তাকে ধর্ষণ করেন লম্পট ইমাম। শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। মা তাৎক্ষনিক দোয়ারাবাজার থানাপুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমাম সাজিদুর রহমানকে আটক করেন।’
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D