১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৭
কলম্বো : শ্রীলঙ্কার বিপক্ষে আজ বৃহস্পতিবার বিদায়ী টি-টুয়েন্টিতে নামছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
যেহেতু ম্যাশের বিদায়ী টি-টুয়েন্টি সুতরাং এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে জয় পেতে চায় টাইগাররা। লংকানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি এটি।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া খেলাতে সবার নজর থাকবে মাশরাফির দিকেই। ১০ বছরের টি-টুয়েন্টি ক্যারিয়ারের বিদায়ী ম্যাচকেও স্মরণীয় করে রাখতে চাইবেন এই ‘নড়াইল এক্সপ্রেস’?
রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ও স্যাটেলাইট মাধ্যম চ্যানেল নাইনে বাংলাদেশের দর্শকরা সরাসরি খেলাটি দেখতে পারবেন।
কিন্তু দেশের বাইরে থাকলে? স্যাটেলাইট চ্যানেলগুলোর বদৌলতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-টুয়েন্টি।
টেন ওয়ান এইচডি, টেন থ্রি ও টেন ক্রিকেট সরাসরি সম্প্রচার করবে খেলাটি। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার দর্শকরা এই চ্যানেলগুলোতে খেলা দেখতে পাবেন। সিঙ্গাপুরে খেলা দেখা যাবে টেন থ্রিতে। পাকিস্তানে পিটিভি স্পোর্টস চ্যানেলেও খেলাটি সরাসরি উপভোগ করা যাবে।
আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা উইলো টিভিতে দেখতে পাবেন মাশরাফির বিদায়ী টি-টুয়েন্টি ম্যাচ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ওএসএস চ্যানেল ৬১৩ তে সরাসরি খেলাটি সম্প্রচারিত হবে।
এছাড়া ফেসবুক-টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘লাইভ স্ট্রিমিং’য়ে ম্যাচটি উপভোগ করা যাবে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে একই ভেন্যুতে বাংলাদেশ ৬ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সিরিজে হার বাঁচাতে এই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই টাইগারদের।
শ্রীলঙ্কার আছে কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, আসেলা গুনারত্নের মতো বিস্ফোরক সব ব্যাটসম্যান, লাসিথ মালিঙ্গার মতো বিধ্বংসী বোলার। শ্রীলঙ্কাকে হারানো সহজ নয়।
তারপরও কি বলা যায়, বাংলাদেশ লড়াইয়ের আগেই হার মেনে নেবে। প্রথম ম্যাচে সহজ জয়ই পেয়েছে শ্রীলঙ্কা, তবে মনে হয় না বাংলাদেশকে তারা তুচ্ছ জ্ঞান করতে পারছে।
সৌম্য-সাব্বিরের জুটিটা যদি আরেকটু বড় হতো, যদি তাসকিন আরেকটু চেষ্টা করে কুশল পেরেরার ক্যাচটি নিতে পারতেন, ম্যাচের রং বদলাতেই পারত।
এই ভুলগুলো শোধরানোর চেষ্টা করবেন সাকিব-তামিমরা। তারা যে খেলবেন অধিনায়কের জন্য! কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ বিজয়ী হলে অসম্ভব কিছু হবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D