১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫
সালেহ আহমদ (স’লিপক) : বৃটেনের কার্ডিফে আত্মত্যাগ ও বিসর্জনের মহান বার্তাকে বুকে লালন করে মুসলিম কমিউনিটি বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হাজারো লোকের সমাগমে পবিত্র ঈদ উল আদ্বহা উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফের শাহ্ জালাল (রহ.) মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজী ফয়জুর রহমান এবং সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ মাওলানা মিফতাউর রহমান কামিল।
অপরদিকে রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮টায় অনুষ্ঠিত ১ম জামাতে ইমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও সকাল ১০টায় অনুষ্ঠিত ২য় জামাতের নামাজে ঈমামতি করেন হাফিজ মাওলানা জালাল উদ্দিন।
খুৎবাপূর্ব আলোচনায় ইমামগণ পবিত্র ঈদ উল আদ্বহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর উল্লেখ করে বলেন, কুরবানি মূলত মহান আল্লাহু রাব্বুল আলামিনের নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে।
শাহ জালাল (রহ.) মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল মুমিন ও সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল, জালালিয়া মসজিদের চেয়ারম্যান লিলু মিয়া ও সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়ে উভয় মসজিদ প্রতিষ্ঠাকাল থেকে আজোবধি যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের কারণে মুসল্লীরা এত সুন্দর মসজিদ পেয়েছেন, আজ অনেকেই আর আমাদের মাঝে নেই। তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও মহান আল্লাহ্ যেনো তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীঘায়ু কামনা করে সবার নিকট দোয়া চেয়েছেন। উভয় মসজিদের ইমাম ও খতীবগণ দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা সহ বাংলাদেশের শান্তি কামনা করেন।
এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মকিস মনসুর সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদুল আদ্বহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। মুসলমানরা কুরবানিকৃত পশুর মাংস গরিব আত্মীয়স্বজন ও দুঃস্থদের মধ্যে বিলিয়ে দিয়ে সবাইকে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার মানসে এর ত্যাগের মহিমা আমাদেরকে আরও উদার ও মানবিক হতে শিক্ষা দিবে। ঈদ-উল-আদ্বহার ত্যাগ ও উৎসর্গের মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো এবং পরস্পরের নৈকট্যে আসবো বলে প্রত্যাশা সহ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগ, আত্মশুদ্ধি, সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক-এ কামনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D