১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪
সিলেট থেকে চট্রগ্রামমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)এর ইঞ্জিনের পিছনের বগির ক্লিপ ভেঙে ৫টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। তবে ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ।
এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি প্রায় ৩০ মিনটি আটকে থাকায় তারা দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করেন। তবে এ রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) এর ইঞ্জিনের পিছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ৫টি বগি। বিষয়টি ট্রেনের গার্ড চালককে সাথে সাথে জানানোর পর তিনি সাথে সাথে ট্রেন বেক করে নিয়ে আসে। সবকিছু মিলিয়ে এখানে ১০ মিনিটের মতো সময় লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
তিনি আরও বলেন, ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনটি চট্রগ্রামের উদ্যোশ্যে রওয়ানা দেয়। এতে করে যাত্রী সেবা ৩০ মিনিট বিঘ্ন হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D