শান্তিগঞ্জে পাথারিয়া ইউপি সদস্য শহীদুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৪

শান্তিগঞ্জে পাথারিয়া ইউপি সদস্য শহীদুল ইসলাম গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পাথারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার একটি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে ব্যপক নাশকতা করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেপ্টেম্বর মাসে ৯৯ জনের নাম উল্লেখ করে দ্রুত আইনে মামলা দায়ের করা হয়েছিলো। এ মামলায় অজ্ঞাতনামা তালিকায় গ্রেপ্তার করা হয়েছে চেয়ারম্যান শহীদুল ইসলামকে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে সুনামগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেবো। মামলাটি সদর থানার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট