ওসমানীনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

ওসমানীনগরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান পংকি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুব হাসান পংকি ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের চাতলপার গ্রামের রমজান আলীর ছেলে।

জানা যায়, মাহবুব হাসান পংকি তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে গোয়ালাবাজার যাওয়ার পথে ব্রাহ্মণগ্রাম নামক স্থানে সিলেটগামী একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দিলে তিনি রাস্তায় সটকে পড়েন। এরপর তাকে সিলেটে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহত রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট