সিকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

সিকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

আনন্দঘন পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল- ১,সেমিস্টার -১) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ডিসেম্বর) থেকে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

এদিকে ভর্তি কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের লক্ষে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন সিকৃবি’র ভাইস – চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

উল্লেখ্য, এবছর ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭১৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৯৮ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট