২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক।
সরেজমিনে গিয়ে পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বেরুলে সে আর বাসায় ফিরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন এলাকাজুড়ে মাইকিং করা হয়। রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয় (ডায়েরি নং ৩৪৩ তারিখ: ০৮/১২/২০২৪)।
সোমবার সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে সুর চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক জানান, তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D