সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে সিলেট রেলওয়ে থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠায়।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন- স্থানীয়রা বলছেন, লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে লাশটির পরিচয় শনাক্তে পুলিশের সিআইডি টিম কাজ করছে। লাশের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট