২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান অপরিসীম। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন। নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান আজ দেশের মানুষ ভুলে নি। দেশের ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুমান অর্জন করে ছিলে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। আর গত দেড় যুগে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে।
তিনি আরোও বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে ইতিমধ্যে কাজ শুরু করেছেন। অচিরেই বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে আর কখনও ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না।
শনিবার (৭ ডিসেম্বর) সিলেট নগরীর আম্বরখানা কলোনী মাঠে সিলেট সোলজার বয়েজ ক্লাব আয়োজিত সিলেট সোলজার প্রিমিয়ার লীগ (এসএসপিএল) পাওয়ার বাই জাকারিয়া মজুমদার ৬ষ্ঠ আসরের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সোলজার বয়েজ ক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাবেক বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের কোচ ও বর্তমান সিলেট বিভাগীয় প্রধান কোচ মাহমুদ ইমন, বাংলাদেশ জাতীয় টেষ্ট ক্রিকেটার খালেদ আহমদ, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সোলজার বয়েজ ক্লাবের সাবেক সভাপতি কামরান জাহান বাপ্পি, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাব্বির আহমদ, মিলাদ আল রাফাত, মাসুদ রানা প্রমুখ। এসময় অতিথিবৃন্দ খেলায় বিজয়ী সোলজার সুপার কিং ও রানারআপ সোলজার থান্ডার্স’র খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলেদেন। আয়োজকরা অতিথিদের কাছে মাঠ সংস্কারের দাবী জানালে অতিথিরা তাদের আশ্বাস প্রদান করেন মাঠ সংস্কারে সহযোগিতার জন্য।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D