২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নামের এক ব্যাক্তি নিহত।
শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এঘটনাটি ঘটে ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পুর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। কথাকাটাকাটির জের ধরে এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খা। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিছরাফ খা কে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D