২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটে সীটের নীচে পরিত্যাক্ত অবস্থায় প্রায় সোয়া কোটি টাকা মূল্যের এক কেজি ২৬৬ গ্রাম ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সীটের নীচে পরিত্যাক্ত অবস্থায় পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারি কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, বিমানের সীটের নীচে পলিথিনে মোড়ানো স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। এরমধ্যে ১৮ পিস চুড়ি ও ৩ পিস চেইন তৈরী করে আনা স্বর্ণের মোট ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তবে কাউকে আটক করা যায়নি।
তিনি বলেন, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সীটের নীচে ফেলে রাখে। ওই ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি।
এরআগে গত বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি-২৪৮ বিমানের অভ্যন্তরে পরিত্যাক্ত অবস্থায় ১১পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দৃকত ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে পরিত্যাক্ত অবস্থায় ধরা পড়লো স্বর্ণের চালান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D