২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
সিলেটের শাহপরাণ থানাধীন বটেশ্বর এলাকা থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার একটি ডিআই পিকআপে অবৈধ ৫৩ বস্তায় ভারতীয় চিনি ও ২ বস্তায় ভারতীয় সুপারি পাওয়া যায়। এসময় দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও একই উপজেলার মৃত ময়না মিয়া ছেলে বদরুল আলম (৩৪)।
জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D