২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (৩০ নভেম্বর) সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭ টা থেকে বিকাল সাড়ে ৩ পর্যন্ত (সাড়ে আট ঘণ্টা) মহানগরের ১১ কেভি উপশহর ফিডার, ১১ কেভি স্প্রীং টাওয়ার ফিডার, ১১ কেভি বোরহান উদ্দিন ও ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো- উপশহর ব্লক – এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদারপাড়া, পুলিশ কমিশনার আফিস এবং আশে-পাশের এলাকা, মেন্দিবাগ, নোয়াগাও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক ও আশপাশ এলাকা, উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কমপ্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশ এলাকাসমূহ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D