২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪
সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকর ওরফে লুকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোতোয়ালি মডেল থানাপুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
লুকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত ইয়ারুজ আহমদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, লুকমানের ভিটেমাটি নেই। তিনি গত জানুয়ারি থেকে আল-জালাল হোটেলের একটি কক্ষে প্রতিদিন ১০০ টাকা ভাড়ায় বসবাস করছেন। লুকমান ক্যান্সার রোগে আক্রান্ত। কোনো কাজ-কর্ম করতেন না। প্রবাসী স্বজনরা টাকা দিলে তা দিয়ে জীবন নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে তিনি তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকাল থেকে লুকমানের কক্ষের দরজা না খোলায় বিকালে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে তার লাশ উদ্ধার করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- এটি একটি স্বাভাবিক মৃত্যু। নিহতের বোনের বাড়ি সিলেটের শাহপরাণ এলাকায়। লাশ উদ্ধারের পর তাকে খবর দেওয়া হয়েছে। চাইলে আবেদন ও অনুমতিসাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাফন করতে পারবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D