২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের এক বিবৃতিতে চট্টগ্রামে দিনে দুপুরে বিচারালয়ের প্রাঙ্গণ সরকারি উকিল সাইফুল ইসলাম ও সিলেট নগরীর শাহপরান এলাকার বিল্লাল নামের যুবক খুন, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় দেশের জনপ্রিয় গণমাধ্যম জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম ভ্যানগার্ড কর্তৃত্ববাদী ও রক্তাক্ত জুলাই আগস্ট এর বিশ্বের সেরা গণবিপ্লবের অন্যতম প্রধান ভূমিকা গ্রহণকারী দৈনিক প্রথম আলো, ডেইলস্টার নিয়ে অপপ্রচার, হামলা ও গত ২৫ শে নভেম্বর রাজধানীর শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের এক সংগঠনের রহস্যজনক সন্দেহজনক কার্যক্রমের সংবাদে গভীর উদ্বেগ উৎকণ্ঠ তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, এমনিতে বিশ্বসেরা ’২৪ এর গণবিপ্লবের মহানায়কদের নেতৃত্বকে একটি বিশেষ দল অস্বীকার করা শুরু করেছে।
সচেতন দেশ প্রেমিকরা মনে করেন, বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত এবং সরকারকে তাদের হুকুম পালন করতে নানামুখী ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার বিষয়।
নেতৃবৃন্দ বলেন, ১১ই নভেম্বর দেশের স্থিতিশীলতা নিশ্চিত করার দাবিতে অত্র সংগঠন সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জনসমাবেশ করে দাবি করেছিল। দুষ্টের দমন শিষ্টের পালনে সরকারকে কঠোর থেকে কঠোর হতে হবে। বাক স্বাধীনতার নামে কোন ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বর্দাশত করা যাবে না। সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ভাবে খুন, রাজধানীতে ছাত্র ও ব্যাটারি শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে তীব্র জনভোগান্তিতে নাগরিক সমাজ খুবই উদ্বিগ্ন। দ্রুত এই ঘটনাগুলো গভীর ভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D