২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
বোরো ফসল রক্ষা বাঁধের নামে অহেতুক কোন প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এক কথায় পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে।
মঙ্গলবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুনামগঞ্জের তাহিরপুরের রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওর বোরো ফসলি মাটিয়াইন হাওরসহ উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেছেন।
উপদেষ্টা উদ্ভেগ প্রকাশ করে আরো বলেন, ‘হাওরে যেভাবে পলিথিন দেখলাম,এসব বিষয়ে আমরা একটি পরিকল্পনা হাতে নিচ্ছি। হাওরের পরিবেশ-প্রকৃতি কীভাবে ঠিক থাকবে, তা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি।
তিনি আরো বলেন, হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলের লাখ লাখ মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারেন।
হাওর পরিদর্শনকালে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,পানি সম্পদ মন্ত্রণালয় সচিব, সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল অফিসারগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, চলতি বছর বোরো মৌসুমে জেলার তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় ১৩৪টি হাওরের বোরো ফসল রক্ষায় ১৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D