২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহি এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে ঐ নারীর নাম পরিচয় জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপালালের মর্গে প্রেরণ করে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D