২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।
এর আগেও দক্ষিণ সুরমার মোগলাবাজার, গোলাপগঞ্জের লক্ষানাবান ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ আরও কয়েকজন চেয়ারম্যানকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D