২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
খালিফায়ে মাদানী মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ এর সাহেবজাদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সাবেক সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ১১.৩০ মিনিটে মৌলভীবাজার সদরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার (২৩ নভেম্বর) বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হবে।
মরহুমের ইন্তেকালে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক নুরুল আমীন প্রমুখ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম এর নিবেদিত এক সৈনিক ছিলেন। তার নেতৃত্বে আমরা দীর্ঘ দিন কাজ করেছি। তিনি একজন নিরলস জানবাজ নেতা ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক তাঁর এই দ্বীনি মেহনতকে কবুল করেন। তাঁর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত নেতাকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D