৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার লামাবাজার ও টান বাজরে রবিবার মোবাইল কোর্টের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্টান থেকে ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিপ্তরের সহকারী পরিদর্শক ও অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
জানা যায়,আজমিরীগঞ্জ বাজারের ব্যবসায়ী মেসার্স শামসুল ইসলাম কে ৫ হাজার টাকা ও ৩৮ কেজি পলিথিন, মেসার্স বিকাশ মোদক কে ৩০০০ হাজার টাকা ও ১৬ কেজি পলিথিন, প্রজেশ কুরিকে ৩০০ গ্রাম পলিথিন, ৫০০ টাকা, রতন কুরিকে ৭০০ গ্রাম পলিথিন, ৫০০ টাকা সহ মোট চারটি ব্যবসা প্রতিষ্টান থেকে ৫৫ কেজি পলিথিন ও ৯ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজমিরীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম জানান, অভিযানে প্রায় ৫৫ কেজি পলিথিন জব্দ ও ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অভিযান চলমান থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D