সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহির মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক কিশোর মোটরসাইকেল আরোহির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেলের অপর দুই আরোহী অক্ষত রয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের সেবা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাকের চাপায় নিহত কবির হোসেন (১৫) কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি ট্রাক ও ভোলাগঞ্জগামী অপর একটি ট্রাক সেবা ফিলিং স্টেশনের সামনে পরষ্পর ক্রস করছিল। এসময় ভোলাগঞ্জগামী ট্রাকের পেছনে থাকা বেপরোয়া গতির মোটরসাইকেল ট্রাকটির সঙ্গে এসে সজোরে ধাক্কা খায় ও মোটরসাইকেল আরোহি কবির ডানদিকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীর কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট