২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
সিলেটের জৈন্তাপুরে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২০৮ বোতল বিদেশি মদ সহ ১জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় উপজেলার শিকার খাঁ গ্রামে অভিযান চালায় গোয়েন্দা টিম।
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদের নেতৃত্বে সঙ্গীয় গোয়েন্দা টিম সদস্যরা বিলাল উদ্দিনের বাড়ীতে তল্লাশি চালায়। এসময় বিলালের শয়নকক্ষের পাশের চৌকির নিকট হতে ৯টি সিনথেটিক ব্যাগ হতে মোট ২০৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এঘটনায় ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের ইনচান আলীর ছেলে বিলাল উদ্দিন (২৮) কে আটক করা হয়।
উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার ১জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আটক আসামিকে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটক আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D