সিলেটে ট্রাকে পাথরের নীচে মিলল ২৮০ বস্তা ভারতীয় চিনি

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

সিলেটে ট্রাকে পাথরের নীচে মিলল ২৮০ বস্তা ভারতীয় চিনি

সিলেটে পুলিশের অভিযানে ফের ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এসময় আটক হয়েছেন এক যুবক। আকবর মিয়া (৪২) নামের ঐ যুবক সিলেটের জালালাবাদ থানার আঙ্গারুয়া এলাকার এলাইছ মিয়ার ছেলে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মহানগরীর শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় মুরাদপুরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি থামে। ট্রাকে পাথর বুঝাই করা ছিলো। পরে সন্দেহের বশে কিছু তল্লাশী করে পাথর সরাতেই পলিথিন দ্বারা আবৃত ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এসময় আকবর মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট