আন্দোলনে হামলা-গুলির অভিযোগে সিলেটে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪

আন্দোলনে হামলা-গুলির অভিযোগে সিলেটে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে দায়ের হওয়া মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গ্রেপ্তার হওয়া ঐ দুই নেতা হচ্ছেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীররাতে সুনামগঞ্জের ছাতক ‍উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ গ্রেপ্তার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামীদের সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট