২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
আনোয়ার হোসেন রনি : সুনামগঞ্জের ছাতকে বাবার সঙ্গে রাতে ঝগড়া হয় ২৪ বছর বয়সী শায়েখ মিয়ার। এতে অভিমান করে সকালে ধড়ি দিয়ে গাছের সঙ্গে বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ছাতক উপজেলার ছৈলাআফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর বাজার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার লাকেশ্বর বাজার পশ্চিমপাড়া গ্রামের হারিস আলীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় শায়েখ মিয়া। সকাল ৮টায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকে। খোঁজার এক পর্যায়ে বাড়ির পাশে গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, মূলত বাবা মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D