২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের কনভেনার মেম্বার ইকবাল কামাল সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় নগরীর মারকাজ পয়েন্ট সংলগ্ন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার জালাল উদ্দিন জেসলু’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইকবাল কামাল। বক্তব্য রাখেন কনভেনার মেম্বার রুহুল আমিন রুহেল, শিল্পী কাকলি দত্ত মুন্নি, বুরহান আহমদ অপু, মাহমুদ আহমদ, পাপরুল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজেদ আহমদ, নাঈম আহমদ, সুমান আহমদ, মোস্তাক আহমদ, আফজাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের পক্ষ থেকে ইকবাল কামালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীতাঙ্গনে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বারদের দায়িত্বশীলতার কারণে সংগঠনের কার্যক্রম গতিশীল হচ্ছে। এই সংগঠনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন কনভেনার মেম্বারগণ, তাদের মধ্যে অন্যতম ইকবাল কামাল। বক্তারা বলেন, ইকবাল কামাল সিলেট মহানগর বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দক্ষতা ও সুনামের সাথে পালনের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরো গতিশীল করবেন। –বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D